কেনিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন প্রখ্যাত প্রাণী সংরক্ষণবাদী কুকি গেলম্যান। কেনিয়ায় তার নিজস্ব প্রাণী সংরক্ষণ পার্ক লাইকিপিয়া নেচার কনজারভেনসিতে আক্রমণের শিকার হয়েছেন ৭৩ বছর বয়সী এই প্রাণী সংরক্ষণবিদ।
এখনো জানা যায়নি কুকি গেলম্যানের উপর কে এবং কেন হামলা করেছে। তার পাকস্থলীতে গুলি করা হয়েছে বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে রাজধানী নাইরোবিতে নেয়া হয়েছে।
এই পার্কে একটি ব্যয়বহুল সাফারি হোটেলও আছে যা গত মাসে সন্দেহভাজন গবাদিপশুর মালিকরা পুড়িয়ে দেয়। জমির মালিকের সঙ্গে সংঘর্ষের কারণে এই ঘটনা ঘটে। খরাকবলিত কেনিয়ার লাইকিপিয়া এলাকার গবাদিপশুর মালিকরা টাটকা ঘাসের সন্ধানে ব্যক্তিগত সম্পত্তিতে হামলা করছে। ব্রিটিশ র্যাঞ্চার ট্রিস্টান ভুরস্পুইকে গত মার্চে তার সাফারি পার্কে পরিদর্শনের সময় গুলি করে হত্যা করা হয়। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
