টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার সল্লা চরপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আসলাম (১৭) ওই গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।
জানা যায়, রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার বাড়ির লোকজন ডাকাডাকি করে। ভিতর থেকে কোন সাড়া না দেয়ার ঘরের দরোজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে তারা আসলামের ঝুলন্ত লাশ দেখতে পায় এবং লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়।
কালিহাতী থানার এসআই মেহেদী হাসান বলেন, পুলিশ খবর পেয়ে বিকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
