মুক্তাগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রী নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০০:০৮

ময়মনসিংহের মুক্তাগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম শফিকুল ইসলাম (৩৫)। মুক্তাগাছার হরিণাতলা গ্রামে তার বাড়ি।

রবিবার দিবাগত রাত ৯টার দিকে ময়মনসিংহ উত্তরবঙ্গ সড়কের মুক্তাগাছার বানারপাড় এলাকায় এঘটনা ঘটে ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক নামের বাস থেকে যাত্রী শফিকুল নামার সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ বাসটি আটক করে থানায় এনেছে।

মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু