‘ইমরানের সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই’

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১০:৫৫
 
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউড নায়িকা নার্গিস ফাখরি। প্রথম ছবিটি ছিল রণবীর কাপুরের বিপরীতে, নাম ‘রকস্টার’। বেশ ব্যবসাসফলও হয় তার অভিষেক ছবি।
 
কিন্তু তারপর আর বলিউডে সেরকম করে তার নাম আলোচনায় আসেনি। যদিও সেসময় জড়িয়ে পড়েন উদয় চোপড়ার প্রেমে। সেই প্রেমও নাকি এখন অতীত। গুঞ্জন শোনা যাচ্ছে, ইমরান আব্বাস নামে পাকিস্তানি এক অভিনেতার প্রেমে পড়েছেন নার্গিস।
 
করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান আব্বাস। তবে সেটি সম্পূর্ণ অস্বীকার করেন অভিনেত্রী। ‘মিড-ডে’-কে দেওয়া একটি সাক্ষাত্কারে নার্গিস পুরো বিষয়টিই অস্বীকার করেছেন।
 
এ প্রসঙ্গে নার্গিস ফাখরি বলেন, ‘প্রথমদিকে ইমরানের সাথে আমার ছবি দেখে আমি আমাকে চিনতেই পারিনি। আর ওর সাথে আমার প্রেমের সম্পর্ক নেই। এতদিন পর মনে হলো এ বিষয়ে আমার সত্যিটা বলা উচিত। মিডিয়া যখন এ বিষয়টি নিয়ে কথা বলছে তখন হয়তো এ বিষয়ে ইমরান নিজেও উত্সাহিত হয়েছিলেন। আমি এতদিন চুপ ছিলাম, কারণ আমি ইমরানের অনুভূতিতে আঘাত করতে চাইনি।’
 
ইত্তেফাক/আনিসুর