মেহেরপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি মোতায়েন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১১:৫৭
 
মেহেরপুরের পৌর নির্বাচনকে কেন্দ্র করে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যা থেকে তারা শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্র ঘুরে দেখেন তারা। বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন ও নূর-ই আলম। বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক পরিমল সিংহ। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
 
আসন্ন ২৫ এপ্রিল মেহেরপুর পৌর নির্বাচন। রবিবার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় সকল প্রকার প্রচার প্রচারণা ও গণসংযোগে নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৪ এপ্রিল মাঝ রাত থেকে নির্বাচনী এলাকায় রির্টানিং কর্মকর্তা অনুমোদিত নির্বাচনে ব্যবহৃত যানবাহন বাদে সকল প্রকার ইঞ্জিন চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রির্টানিং কর্মকর্তা। 
 
এছাড়াও পৌর এলাকায় বহিরাগতদের না থাকার জন্য আহবান জানানো হয়েছে। অন্যথায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/কেকে