ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সাথে জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেই কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর সাক্ষরিত এক পত্রে বলা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হল। সেই সাথে জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে সংগঠন থেকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হল।
ইত্তেফাক/আরএ
