বৈশাখী টেলিভিশনের সরাসরি আড্ডার অনুষ্ঠান আলাপ-এ এবারের অতিথি জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। জানাবেন তার অজানা কথা, কথা হবে তার বর্তমান কাজ নিয়ে।
দর্শকরা ফোন কলে সরাসরি কথা বলতে পারেন অতিথির সাথে।
পারিহার উপস্থাপনা ও পলাশ মাহবুবের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে মঙ্গলবার সকাল ১০ টা ২০ মিনিটে।
টিভি পর্দায় মাঝে মাঝে দেখা গেলেও অনেকদিন ধরেই বিজ্ঞাপনচিত্রে অনুপস্থিত ছিলেন তানভীন সুইটি। প্রায় সাত বছর পর বিজ্ঞাপনে মডেল হিসেবে সুইটি কাজ শুরু করেছেন চলতি বছরের জানুয়ারিতে।
ইত্তেফাক/আনিসুর
