ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৮৪০ হেক্টর বোরো ফসল পানির নিচে

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:৫৪
গত ৫ দিনের প্রবল বর্ষণ ও বন্যার পানিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলায় এক হাজার ৮৪০ হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ফসলহানির আশংকা দেখা দিয়েছে। 
 
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, প্রবল বর্ষণ ও বন্যার পানিতে জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৮৪০ হেক্টর বোরো ধান পানির নীচে তলিয়ে গেছে। এর মধ্যে নাসিরনগর উপজেলায় ১ হাজার ১৫০ হেক্টর, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১০০ হেক্টর, সরাইল উপজেলায় ১০ হেক্টর, কসবা উপজেলায় ১০ হেক্টর, নবীনগর উপজেলায় ১০ হেক্টর, বাঞ্চারামপুর উপজেলায় ১২০ হেক্টর, আখাউড়া উপজেলায় ৩০ হেক্টর, আশুগঞ্জ উপজেলায় ১০ হেক্টর ও বিজয়নগর উপজেলায় ৪০০ হেক্টর জমি রয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে। 
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু নাছের জানান, প্রবল বর্ষণ ও বন্যার পানিতে জেলায় ১ হাজার ৮৪০ হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৩ কোটি টাকার ফসলহানির আশকা করা হচ্ছে। তবে পানি দ্রুত নেমে গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে।
 
ইত্তেফাক/ইউবি