আফ্রিকার তিন দেশে ম্যালেরিয়ার টিকা পরীক্ষা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:১৪
আফ্রিকার দেশ কেনিয়া, ঘানা ও মালাবিতে বৃহৎ পরিসরে ম্যালেরিয়ার একটি নতুন টিকা পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষামূলক এই কর্মসূচির আওতায় ২০১৮ সাল থেকে ২০২০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তিন লাখ ৬০ হাজার শিশুকে টিকা দেয়া হবে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানায়।
 
আরটিএস,এস নামের টিকা ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে সীমিত সুরক্ষা দিতে পারে। ২০১৫ সালে বিশ্বব্যাপী এ রোগে চার লাখ ২৯ হাজার লোকের প্রাণহানি ঘটে। এদের প্রায় ৯২ শতাংশ আফ্রিকার নাগরিক। আবার তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ পাঁচ বছরের নিচের বয়সী শিশু রয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির