কুষ্টিয়ার মিরপুর উপজেলা ১নং চিথলিয়া ও ১৩নং ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
চিথলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয় পেতে ৫ জন ও ধুবইল ইউনিয়নে ৬ জন আবেদন করেন। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চিথলিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক (বাবলু) ও ধুবইর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহাবুর রহমান (মামুন) মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, ঘোষিত তফসীল অনুযায়ী ওই ইউনিয়ন দুটিতে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ এপ্রিল, ৩০ এপ্রিল বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ মে এবং ২৩ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/নূহু
