লোহাগাড়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে জমে হাঁটু পানি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০০:৫১

লোহাগাড়ায় গত শুক্রবারের হালকা ও মাঝারি বৃষ্টিতে দক্ষিণ চট্টগ্রামের  বাণিজ্যিক কেন্দ্র বটতলীসহ বটতলীর আশপাশের সবগুলো সড়কে হাঁটু পরিমাণ পানি জমে যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে বটতলী বাণিজ্যিক কেন্দ্রের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুপাশ, স্কুল সড়ক, দরবেশহাট সড়ক, আলুর ঘাট সড়ক, বিমান বিল্ডিং সড়ক, চৌধুরী সড়কে হাঁটু পরিমাণ পানি জমেছে। ফলে বটতলী বাণিজ্যিক কেন্দ্রের দোকানদার, ক্রেতা-বিক্রেতা ও সাধারণের মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ী ও সচেতনমহলের মতে, বটতলী বাণিজ্যিক কেন্দ্রের দুপাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং এ বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে সংযুক্ত সড়কগুলো নিচে হওয়ায় পানি  গড়িয়ে পড়ে সড়কে জমে যায়। প্রতিবারের বর্ষায় এ অবস্থার সৃষ্টি হয়।

ইত্তেফাক/নূহু