মনতলায় ধসে গেছে সওজের রাস্তা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০১:০৩

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ সদর এবং মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী মনতলা সড়কের একাংশ ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ পথচারীরা। সড়ক ও জনপথ বিভাগের সড়কটি দিয়ে প্রতিদিন ছোট-বড় কয়েকশ যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলতে হয়। ধসে পড়া সড়কটি যদি খুব তাড়াতাড়ি সংস্কার করা না হয় তাহলে এ বর্ষায় পথচারীদের ঝুঁকি আরো বেড়ে যাবে। বিশেষ করে ছোট ছোট শিশুরা ওই সড়ক দিয়ে স্কুলে আসা-যাওয়া করে।

ইত্তেফাক/নূহু