লোহাগাড়ায় নবাগত ইউএনও মো. মাহবুব আলম

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১০:১৭
 
চট্টগ্রামের লোহাগাড়ায় নবাগত ইউএনও হিসেবে সোমবার নিজ কার্যালয়ে যোগদান করেছেন মো. মাহবুব আলম। এ সময়ে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি উপস্থিত ছিলেন।
 
মো. মাহবুব আলম চাঁদপুর জেলার কচুয়া জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর সীতাকুণ্ড উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুমিল্লা হোমনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে লোহাগাড়ায় যোগদান করেন।
 
সোমবার লোহাগাড়ায় ইউএনও হিসেবে যোগদান করলে উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিন‘র নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মচারী, উপজেলা শিল্পকলা একাডেমি, হডে শিল্প গোষ্ঠী ও ব্রিকফিল্ড মালিক সমিতিসহ বহু সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
 
নবাগত ইউএনও তাঁর প্রতিক্রিয়ায় জানান, তিনি স্থানীয় মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহযোগিতা নিয়ে লোহাগাড়ার শিক্ষা, স্বাস্থ্য  সংস্কৃতি, ক্রীড়ার উন্নয়নসহ ৩৩টি দপ্তরকে সক্রিয় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবেন।
 
ইত্তেফাক/আরএ