‘ভালোবাসা থেকেই ছোটপর্দায় কাজ করি’

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১০:৩৯
 
সারাবছর চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকলেও বিদ্যা সিনহা মীম বিশেষ দিবসের নাটকে অথবা টেলিফিল্মে অভিনয় করেন। সম্প্রতি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন মিম। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এটি।
 
মীম বলেন, ‘ভালোবাসা থেকেই ছোটপর্দায় কাজ করি। আর বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে আমি সবসময়ই ভীষণ চুজি। আমার কাজগুলোর দিকে ভালোভাবে খেয়াল করলেই তা সহজে অনুমেয়। আমি যে কাজই করি না কেন যথেষ্ট আন্তরিকতা নিয়েই তা করি।
 
এদিকে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় বিদ্যা সিনহা মিম অভিনয় করছেন ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রে। এতে তার বিপরীতে আছেন বাপ্পী। তবে ডিপজলের মায়ের মৃত্যুর কারণে চলচ্চিত্রটির শুটিং কিছুদিন পিছিয়ে দেয়া হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন নাদের খান।
 
এছাড়া এরিমধ্যে শেষ করেছেন সৈকত নাসিরের ‘পাষাণ’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন কলকাতার ওম। প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মিম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এতে তার বিপরীতে ছিলেন ইমন।
 
ইত্তেফাক/আনিসুর