খালি গলায় গান শোনাবেন আশিক

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১১:৫৪
 
বৈশাখী টেলিভিশনের সরাসরি আড্ডার অনুষ্ঠান আলাপে এবারের অতিথি নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক। অনুষ্ঠানে অতিথির সঙ্গে গান বিষয়ক আড্ডা হবে, কথা হবে তার বর্তমান কাজ নিয়ে, শোনাবেন গান।
 
দর্শকরা ফোন কলে সরাসরি কথা বলতে পারেন অতিথির সাথে।
 
ইসরাত পায়েলের উপস্থাপনায় ও পলাশ মাহবুবের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল বুধবার সকাল ১০টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর