চলচ্চিত্র শিল্প নিয়ে ‘শিল্প প্রাঙ্গণ’ আজ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১২:১৬
 
ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘শিল্প প্রাঙ্গণ’ অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হয় বিটিভিতে। শিল্প-সংস্কৃতি বিষয়ক এই অনুষ্ঠানের একেকটি পর্ব নির্মিত হয় একেকটি শিল্পের উপর।
 
তারই ধারাবাহিকতায় এই পর্বটি নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র শিল্প নিয়ে। গত রবিবার দিনব্যাপী অনুষ্ঠানটির ধারণ কাজ চলে এফডিসির বিভিন্ন স্থানে। 
 
এফডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও চলচ্চিত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে এই পর্বে কথা বলেছেন অভিনয়শিল্পী অঞ্জনা, ওমর সানী, নাসরিন, পরিচালক শাহীন সুমন, সেট নির্মাতা কলমতর, বিনোদন সাংবাদিক আবুল হোসেন মজুমদার প্রমুখ।
 
সোনিয়া পারভীন শাপলার পরিকল্পনা এবং মামুন মাহমুদের প্রযোজনায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে ‘শিল্প প্রাঙ্গণ’ প্রচারিত হবে আজ দুপুর ১টা ৩০ মিনিটে।
 
ইকবাল খন্দকার বলেন, আমরা চেষ্টা করেছি গতানুগতিক বিষয়ের বাইরের বিষয়গুলোকে উপস্থাপন করতে। আশা করি পর্বটি দেখলে দর্শক চলচ্চিত্র শিল্প সম্পর্কে অন্যরকম কিছু জানতে পারবেন।
 
ইত্তেফাক/আনিসুর