বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগে ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নমিতাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
পুলিশ জানায়, উপজেলার ঘাগড়া ইউনিয়নের কুচখালী গ্রামের মুক্তিযোদ্ধা খুরশেদ আলমকে তার মাদকাসক্ত ছেলে জহিরুল আলম প্রায়ই মারধর করত। ১৩ মার্চ বিকেলে জহিরুল নেশাজাতীয় দ্রব্য পান করে বাড়িতে এসে মাতলামী করতে করতে ঘর ভাঙচুর করতে থাকে। এ সময় তার বাবা খুরশেদ আলম বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
আরো পড়ুন: বিয়ে করতে প্রস্তুত সোনাক্ষী, পাচ্ছেন না পাত্র
এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার সকালে জহিরুল আলমকে আটক করে পুলিশ। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে।
ইত্তেফাক/জেডএইচ
