'নির্বাচনে যাওয়া না যাওয়া বিএনপির সাংবিধানিক অধিকার'

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৬:৫৮
 
আগামী সংসদ নির্বাচনে বিএনপি না আসলে নিবন্ধন বাতিল হবে এমন মন্তব্যে সরকারি দলগুলোর সমালোচনার জবাবে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সভাপতি অ্যাড. জয়নাল আবেদিন বলেছেন, 'নির্বাচনে যাওয়া না যাওয়া রাজনৈতিক দল গুলোর সাংবিধানিক অধিকার। কোন ইস্যুতে এ অধিকার কেড়ে নেয়া যায়না। তাহলে সরকারি দলে থাকা জাসদের মশাল ও ওয়ার্কার্স পার্টির কাস্তেও থাকবেনা। তাই অধিকারের রাজনীতিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবেনা।'
 
তিনি মঙ্গলবার সকালে কারাগারে আটক বিএনপির অপর ভাইস প্রেসিডেন্ট ইকবাল হাসান মাহমুদ টুকুর চারটি মামলায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন শুনানি শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। তিনি মামলা গুলোতে টুকুর জামিন না হওয়া প্রসঙ্গে বলেন, 'বর্তমান অবস্থায় সঠিক বিচার পেতে হলে উচ্চ আদালতে দ্বারস্থ হওয়া ছাড়া সঠিক বিচার পাওয়া যায়না। তাই নিরপরাধ টুকুর ন্যায্য বিচার ও জামিন পেতে আমরা উচ্চ আদালতে যাব।'
 
ইত্তেফাক/জামান