পাকিস্তান মঙ্গলবার দেশটির চার জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করেছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে একথা বলা হয়েছে।
এরা সকলেই তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সক্রিয় সদস্য ছিল। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা ‘সন্ত্রাসবাদের মতো ঘৃণ্য’ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে এদের এই সাজা হল। এই সন্ত্রাসীরা নিরপরাধ বেসামরিক লোকদের হত্যা, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অপরাধে দোষী সাব্যস্ত হয়।
সামরিক আদালতে এই জঙ্গিদের বিচার করা হয়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার একটি কারাগারে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। অভিযুক্তরা বিচারিক আদালত ও ম্যাজিস্ট্রেটের সামনে তাদের অপরাধ স্বীকার করে। ডন।
ইত্তেফাক/সাব্বির
