গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করার পর প্রথম জনসম্মুখে এসেছেন বারাক ওবামা। তিন মাস ছুটি কাটানোর শিকাগো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্যানেলে দেয়া বক্তব্যে বলেন, ব্যর্থতা কখনো কখনো অনেক বেশি প্রয়োজনীয়।
তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বিতর্কিত নীতি সম্পর্কে কোনো কিছু বলা থেকে বিরত থাকেন। অনুষ্ঠানে এক ছাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করে ব্যর্থতা কিভাবে মেনে নেয়া যায় সেই বিষয়ে প্রশ্ন করে। জবাবে ওবামা বলেন, ব্যর্থতা সবসময় ভীতিকর, কিন্তু কখনো কখনো এটা প্রয়োজনীয়, যদি আপনি কোনো কিছু পরিবর্তন করতে চান। কেউ কেউ নিজেদের ভাবনা সম্পর্কে বলেছেন- তাদের ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হবে। আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যর্থতার পরে সেটি থেকে বেরিয়ে আসা। এবং এটা খুঁজে দেখা যে সফলতা পাওয়ার জন্য আমি কোন কাজটি করিনি? এবং কিভাবে আরো ভালো করা যায়?
অভিবাসী কমিউনিটিগুলোর সঙ্গে কাজ করার অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে এক ছাত্রকে। ওবামার প্রতি তার প্রশ্ন ছিল কিভাবে তাদের বিশ্বাস অর্জন করা যায়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এটা অর্জন করা কঠিন তবে অসম্ভব নয়। আমি মনে করি অভিবাসনের মতো ইস্যুগুলো আবেগের ঢেউ তুলে এবং কখনো ভুল তথ্য ছড়ায় যে এই বিষয়ে যৌক্তিক স্বাভাবিক আলোচনা করাই কঠিন।
ওবামা যোগ করেন, পরিসংখ্যানে দেখা গেছে মানুষ আগের চেয়ে তার কম্যুনিটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন যৌথ লক্ষ্যে মানুষ কাজ করে না। আমরা আত্মকেন্দ্রিক সমাজে পরিণত হয়েছি।
IMG0
গত জানুয়ারিতে পদত্যাগের পর থেকে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন ওবামা। নেকার আইল্যান্ডে ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসনের সঙ্গে অবকাশ উদযাপন করেছেন। সেখানে তাকে দেখা গেছে কাইট সার্ফিং করতে। এরপর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জনবিচ্ছিন্ন দ্বীপে চলে গিয়েছিলেন যখন নিজের নতুন বইয়ের উপর কাজ করা শুরু করেছেন। ওবামার বড় মেয়ে মালিয়া পড়াশোনা শেষ করে নিউইয়র্কে শিক্ষানবিশ হিসেবে কাজ করছে এবং ছোট মেয়ে মালিয়া ওয়াশিংটনে নিজের পড়াশোনা শেষ করছে। টেলিগ্রাফ।
ইত্তেফাক/সাব্বির
