ভাঙ্গায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৮:২১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নে পূর্ব সদরদী গ্রামে মঙ্গলবার বিকালে পানিতে ডুবে আপন চাচাতো ভাই ও বোনের মৃত্যু হয়েছে। 
 
চুমুরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিম সিকদার মিলন জানান, দুবাই প্রবাসী আরব আলী হাওলাদারের ছেলে রিফাত হাওলাদার (৫) ও আরশাফ আলী হাওলাদারের মেয়ে মোহনা হাওলাদার (৪) বিকালে খেলতে গেলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে তল্লাশি করে। স্থানীয় জনতা ঘণ্টাব্যাপী তল্লাশির পর পুকুর হতে দুই ভাই-বোনের মৃতদেহ উদ্ধার করে। একই পরিবারের দু’টি সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।