ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে মাহাবুল (১২) নামে এক শিশু।
মঙ্গলবার বিকেলে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধান ক্ষেত থেকে। শিশুটি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে ঘুড়ি উড়াতে শিশুটি বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। তার নিখোঁজে এলাকায় রাতে পরিবারের পক্ষে মাইকযোগে প্রচারণাও চালানো হয়। মঙ্গলবার গ্রামবাসী ধানক্ষেতে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় মাহাবুলের লাশ দেখতে পায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান
