বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্যবস্থাপনায় স্কাউটদের বইপড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২০:৫৭
বাংলাদেশ স্কাউটস এর  উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে স্কাউটসদের মাঝে বইপড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করা হয় এবং ইউনিটের লিডারদের হাতে বইগুলো তুলে দেয়া হয়।
 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) জনাব মো. মহসিন, জাতীয় উপ-কমিশনার (সমাজউন্নয়ন) ও জাতীয় বইপড়া প্রতিযোগিতার আহ্বায়ক জনাব মো. জামাল উদ্দিন শিকদার, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শরিফ মো. মাসুদ ও ডেপুটি টিম লিডার জনাব মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
 
এই প্রতিযোগিতায় ১ম পর্যায়ে মোট ৩৭টি ইউনিটের প্রায় ৬০০ জন স্কাউটস অংশগ্রহণ করবে। তারা আগামী মাসে ৪টি করে বই পড়ে একটি সরস মূল্যায়ন পরীক্ষায় অংশ নিবে। মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার দেয়া হবে।
 
ইত্তেফাক/সাব্বির