হিজলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২১:০১
মঙ্গলবার হিজলায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টেকের বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
 
এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।