সিলেট নগরীর স্কলার্সহোমস স্কুলের সিঁড়ির নিচে মঙ্গলবার দুপুরে পাওয়া গেছে একটি বোমা সদৃশ বস্তু। এটি শক্তিশালী বিস্ফোরক হতে পারে বলে ধারণা করছেন র্যাব-৯ এর কর্মকর্তারা।
জানা যায়, বোমা সদৃশ বস্তুটি পরীক্ষার জন্য ঢাকা থেকে আনা হচ্ছে র্যাবের বোমা বিশেষজ্ঞ টিম। তারা পরীক্ষা করলে বস্তুটি বিস্ফোরক কী না তা নিশ্চিত হওয়া যাবে।
র্যাব-৯ এর উপ অধিনায়ক মেজর জমসেদুর রহমান জানান, সিঁড়ি নিচে পড়ে থাকা বস্তুটির আশপাশে অনেক ক্যাবল রয়েছে ও সার্কিট রয়েছে। র্যাব-৯ এর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল পরিদর্শন করছে।
কিভাবে এই বস্তুটি এখানে এলো তা জানতে শিক্ষা প্রতিষ্ঠানটির সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ চলছে। মঙ্গলবার সকালে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পায় শিক্ষার্থীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে আসে র্যাব।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, পুলিশ ও র্যাব ঘটনাস্থল ঘিরে রেখেছে। শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে আনা হয়।
ইত্তেফাক/জামান
