ভূঞাপুরে সেতু ভেঙে গিয়ে যান চলাচল বন্ধ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২১:৩০
 
ভূঞাপুরে বাগবাড়ী বক্স কালভার্ট সেতু ভেঙে মঙ্গলবার বিকাল থেকে বঙ্গবন্ধু সেতুর সঙ্গে তারাকান্দি সড়কে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।
 
ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট বলেন, 'কয়েক বছর ধরে সেতুটি অকার্যকর হয়ে পড়ে রয়েছে। সংস্কারের কার্যকর কোন উদ্যোগ নিচ্ছে না নেয়াই এই দুর্ঘটনা ঘটে।'