উত্তরার আবাসিক হোটেল থেকে অপহৃত শিশু কমলাপুরে উদ্ধার

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১১:৩৯
 
রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলে পুষ্পরানী নামে এক নারীকে হত্যার পর তার দেড় বছর বয়সী নাতনি মনিষাকে অপহরণ করা হয় গত ১৪ এপ্রিল। ১২ দিন পর মঙ্গলবার রাতে কমলাপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় লিটন নামে একজনকে আটক করা হয়েছে।
 

ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গত ১৮ এপ্রিল উত্তরার নীলা আবাসিক হোটেলের ৪১৪ নাম্বার কক্ষ থেকে পুষ্পরানীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই জগদিশচন্দ্র শীলের বরাত দিয়ে তিনি জানান, একটি এনজিও থেকে টাকা তুলতে লিটন তার বোনকে বাসা থেকে নিয়ে ঢাকায় আসে। পরে ওই আবাসিক হোটেল থেকে পুষ্পরানীর লাশ উদ্ধার করা হলেও তার নাতনি ও লিটনকে পাওয়া যাচ্ছিল না।