চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’: সোয়াত আসলে অভিযান

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৯:৩৯
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামে জেন্টু বিশ্বাসের বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরিজম ইউনিট সদস্যরা।ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 
 
বুধবার ভোরে জঙ্গি আস্তানা সন্দেহ ওই বাড়িতে অভিযান চালাতে গেলে কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এখনো কিছুক্ষণ পর পর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফায়াস সার্ভিস ও দুই অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে।  
 
কাউন্টার টেরিজমের একজন কর্মকর্তা জানান, বাড়ির ভেতরে আবু (৩০) নামে এক ব্যক্তি, তার স্ত্রী ও এক শিশু সন্তান নিয়ে অবস্থান করেছেন। সোয়াত আসলেই অভিযান শুরু হবে। 
 
ইত্তেফাক/কেকে