নিউজিল্যান্ড, হংকং, অস্ট্রেলিয়া মাতাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। দাবাং টিম নিয়ে ট্যুরের ব্যবস্থা করেছেন এই নায়ক। এসব দেশে স্টেজ মাতাচ্ছেন আর ভক্তদের জন্য অনলাইনে দিয়েছেন ছবি, ডান্স ভিডিও।
১৬ এপ্রিল থেকে শুরু হওয়া ট্যুরের স্টেজ পারফর্মের প্রতিটারই ডান্স ভিডিও শেয়ার করেছেন ফেসবুক, টুইটারসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে।সেখানকার বিদেশি ভক্তদের সাড়ায় মুগ্ধ সালমান, জানিয়েছেন ধন্যবাদ।
সালমান ছাড়াও আয়োজনে আরো পারফর্ম করছেন অভিনেত্রী বিপাশা বাসু, জ্যাকুলিন ফার্ন্দান্দেজ, দাবাং অভিনেত্রী সোনাক্ষী সিনহা, ডান্স সুপারস্টার প্রভুদেব, বাদশা, ডেইজি শাহ, তামান্না ভাটিয়া এবং জনপ্রিয় উপস্থাপক মনেশ পাল।
সালমানের সঙ্গে একটি বিশেষ পারফর্মেন্সে কিক অভিনেত্রী জ্যাকুলিন ডান্স করেন। জ্যাকুলিন ছাড়াও একটি ভিডিওতে দেখা যায়, সালমানের সঙ্গে ডান্স করছেন ডান্স মাস্টার প্রভুদেব।
এর আগে ‘তৈরি হও হংকং, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া-আসছি দাবাং ট্যুর নিয়ে’ এভাবে ঘোষণা দিয়েছিলেন সালমান। উল্লেখ্য, সালমানের বাণিজ্যিক সফল ও জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে দাবাং অন্যতম।
ইত্তেফাক/আনিসুর
