বলিউডে যেন বায়োপিক নির্মাণের ট্রেন্ড শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতের সফল ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’ নির্মাণ করবেন পরিচালক অমল গুপ্ত। আর সাবেক ওয়ার্ল্ড নম্বর ওয়ানের জীবনী পর্দায় ফুটিয়ে তুলবেন বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপূর।
বুধবার এই খবর শ্রদ্ধা নিজেই টুইটারের মধ্যদিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। শ্রদ্ধা বলেন, সাইনার চরিত্র রুপালী পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে তিনি সম্মানিত।
SAINA NEHWAL - The former World no 1 badminton player. An Indian girl. An inspiration to millions. A youth icon in the truest sense. @NSaina pic.twitter.com/ZvXfAp7X7J
— Shraddha (@ShraddhaKapoor) April 26, 2017
শ্রদ্ধা আরো বলেন, সাইনার চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য দারুণ চ্যালেঞ্জিং হবে। আজ পর্যন্ত আমার করা সবচেয়ে কঠিন সিনেমা হতে যাচ্ছে এটি। ভক্তরা আমার জন্য শুভকামনা রাখবেন।
সাইনা ছবিটি প্রযোজনা করবে টি-সিরিজ।
৩০ বছর বয়সী শ্রদ্ধা বর্তমানে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘হাসিনা’তে অভিনয় করছেন। মিড ডে।
ইত্তেফাক/রেজা
