কিছুদিন আগেই কন্যা সন্তানের বাবা হয়েছিলেন ‘রঙ্গুন’ অভিনেতা শহীদ কাপূর। পিতৃত্ব যে শহীদ দারুণ উপভোগ করছেন সেটা এখন বোঝা যাচ্ছে।
কন্যা মিশাকে নিয়ে দারুণ একটি ছবি বুধবার ভক্তদের সঙ্গে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ‘জব উই মেট’ তারকা। ছবিতে দেখা যায়, পুলের নীল পানিতে শহীদ ও তার কন্যা জলকেলিতে ব্যস্ত আছে। তাতে শহীদ ক্যাপশন দেন ‘পুল টিইম উইথ মিশি..বেস্ট টাইম’।
Pool time with missy. #besttimes
A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on Apr 25, 2017 at 10:14pm PDT
দিল্লি নিবাসী মিরা রাজপূতের সঙ্গে শহীদ কাপূরের বিয়ে হওয়ার পর গত বছরের ২৬ আগস্ট কন্যা সন্তানের জনক-জননী হন বলিউডের এই সেলেব দম্পতি
শহীদ বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ সিনেমার শ্যুটিং করছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছে বলিউডের বাজিরাও মাস্তানি খ্যাত দীপিকা-রণবীর। মিড-ডে।
ইত্তেফাক/রেজা
