মুন্সিগঞ্জ বিএনপির নতুন কমিটি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০০:৪৯

মুন্সিগঞ্জ বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে আব্দুল হাই'কে সভাপতি ও মোঃ কামরুজ্জামান রতনকে সাধারণ সম্পাদক করে মুন্সিগন্জ জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

ইত্তেফাক/নূহু