পাবনার শিবরামপুর এলাকায় ফারুক করিম (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার নবাব আলীর ছেলে। তিনি আগে একটি এনজিওতে চাকরি করতেন। পরে বেকারি ব্যবসায় যুক্ত হন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ফারুক হোসেনের সঙ্গে স্থানীয় কয়েকজনের কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকায় যাওয়ার পর কয়েকজন যুুবক ফারুক হোসেনকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
ইত্তেফাক/কেকে
