লাকী আখান্দের গান নিয়ে বিশেষ আয়োজন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৪:৪১
 
কিংবদন্তি শিল্পী লাকী আখান্দ কে নিয়ে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন ‘ট্রিবিউট টু লাকী আখান্দ সময় কাটুক গানে গানে’। পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে লাকী আখান্দের গান, স্মৃতিচারণ।
 
গুণী এই শিল্পীর গানগুলো গাইবেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও পূজা। দর্শকরা ফোন কলে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।
 
এস আলী সোহেল, আব্দুল্লাহ আল মামুন এর প্রযোজনা ও সুমাইয়া সাকির উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আগামী শুক্রবার রাত ১১টায়।
 
ইত্তেফাক/আনিসুর