একদিনেই সাড়ে তিন লাখ অনুসারী

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:৫২
রুপালি পর্দায় ক্যাটরিনা কাইফকে দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন নিয়মিত নন তিনি। এই তো গত বছর জন্মদিনের আগেই নাম লিখিয়েছিলেন ফেসবুকের পাতায়। বুধবার যুক্ত হলেন ইনস্টাগ্রামে।
 
ইনস্টাগ্রামে যুক্ত হওয়ার এক ঘণ্টার মধ্যেই এক লাখের ওপর অনুসারী হয়ে যায় ক্যাটের। আর একদিন পরেই দেখা গেল অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন লাখে।
 
 

new beginnings ... coming from my happy place #helloinstagram

A post shared by Katrina Kaif (@katrinakaif) on Apr 27, 2017 at 2:13am PDT

 
বৃহস্পতিবার দুপুরে তিনি একটি ছবিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। ক্যাটরিনার সেই ছবিও রীতিমত ভাইরাল হয়ে গেছে।
 
এদিকে ইন্সটাগ্রামে যুক্ত হওয়ায় ক্যাটরিনাকে স্বাগত জানিয়েছে সালমান খান, করণ জোহর সহ আরো অনেকে।
 
ক্যাটরিনা কাইফকে দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে ‘জগগা জাসুস’ ছবিতে এবং সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে। দুজনই ক্যাটরিনার সাবেক প্রেমিক। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা