টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় ম্যানেজমেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) সকল কর্মকর্তা ইউনুস খানের প্রশংসা করেছেন এবং তাকে পাকিস্তান ক্রিকেটের একজন অসাধারণ দূত হিসেবে অভিহিত করেছেন।
দলের চলমান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রথম এবং বিশ্বের ১৩তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন ইউনুস।
পিসিবির দেয়া এক বিবৃতিতে চেয়ারম্যান শাহরিয়ার খান পাকিস্তান ক্রিকেটে ইউনুসের সেবা ও তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করেন।
শাহরিয়ার বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের অসাধারণ একজন দূতের দায়িত্ব পালন করে আসছে ইউনুস। অতি সম্প্রতি তিনি সে এমন কিছু রেকর্ড গড়েছেন যার জন্য পুরো জাতি গর্ব বোধ করতে পারে।
পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘তিনিই একমাত্র পাকিস্তানী ব্যাটসম্যান ও টেস্ট ক্রিকেটার যে কিনা বিশ্বের ১১টি দেশেই সেঞ্চুরি করেছেন। রেকর্ড বইয়ে নাম লেখানোর জন্য আমি তাকে অভিনন্দন জানাই এবং আশা করছি নিজের ফর্ম অব্যাহত রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পিসিবি নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠিও কিংবদন্তী এ ব্যাটসম্যানের প্রতি একই মনোভাব ব্যক্ত করে বলেন ইউনুস খান একটি রান মেশিন। যে কিনা মিসবাহ উল হককে সঙ্গে নিয়ে দীর্ঘ দিন যাবত টেস্ট দলের ঘানি টেন নিয়েছেন, যা প্রত্যেককেই গর্বিত করে।
শেঠি বলেন, ‘পাকিস্তান টেস্ট দলের জন্য সে একটা রান মেশিন এবং অধিনায়ক মিসবাহ উল হককে নিয়ে বছরের পর বছর টেস্ট দলের ঘানি টেনে চলেছেন।’
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চেয়ারম্যানের দায়িত্ব পালন করা শেঠি আরো বলেন, ‘টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা এবং পুরো জাতিকে গর্বিত করার জন্যও আমি তাকে অভিনন্দন জানাই।’
ইত্তেফাক/রেজা
