৭৫০ মিলি লিটার পানির দাম ৩ হাজার রুপি!

আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৭:৩৬

৭৫০ মিলি লিটার এক বোতল পানির দাম কতোই বা হতে পারে। বড় জোর ২০ থেকে ৩০ রুপি। কিন্তু এক বোতল পানি দাম যদি তিন হাজার রুপি হয় তাহলে নিশ্চয় মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হবে। 

 

কিন্তু সত্যিই ৭৫০ মিলি লিটার এক বোতল পানির দাম তিন হাজার রুপি। এমন আকাশছোঁয়া দামে কেনার এর সার্ভিস চার্জ যোগ হবে আরো ৯০ রুপি। এভিয়ান কোম্পানির এই পানির বোতলটি দেখতে একেবারে সাদামাটা। লাল রঙের ঢাকনাওয়ালা সাদা প্লাস্টিকের বোতল। তাতে রয়েছে মাত্র ৭৫০ মিলি লিটার পানি। এরই দাম প্রায় ৩ হাজার রুপি।   

 

পানির এতো দামের বিষয়ে ফরাসি এভিয়ান কোম্পানির দাবি, ১৫ বছর ধরে বোতলের পানির প্রতিটি বিন্দু পরিস্রুত করে তারা। ১০০ শতাংশ প্রাকৃতিক এটি। পাশাপাশি এতে সঠিক পরিমাণে প্রাকৃতিক ইলেকট্রোলাইটসগুলোও থাকে।

 

ইত্তেফাক/ইউবি