এই মুহূর্তে তেমন খবরে নেই তিনি। ‘জগ্গা জসুস’-এর মুক্তি নানান কারণে এখনও অনিশ্চিত। ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেতেও এখনও ঢের দেরি। কিন্তু খবরে কী করে থাকতে হয় তা বিলক্ষণ জানেন ক্যাটরিনা। সদ্য ইনস্টাগ্রামে পা দিয়েছেন নায়িকা। এর মধ্যেই ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ার পেজে।
সম্প্রতি উন্মুক্ত শরীরে সাদা তোয়ালে জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ক্যাট। বুকের কাছে আলগা করে ধরা একটা তোয়ালে। মাথাতেও জড়ানো রয়েছে একটি। ক্যাটের এই ছবিটি তুলেছেন বিখ্যাত সেলিব্রেটি ফটোগ্রাফার মারিও টেস্টিনো।
সাদা-কালোর এই ছবিটি নিজেই পোস্ট করেছেন ক্যাটরিনা। ছবির ক্যাপশনে লেখা, ‘থ্যাঙ্ক ইউ মারিও টেস্টিনো’। পাশাপাশি নায়িকা জানিয়েছেন, এখানেই শেষ নয়, তার তোয়ালে সিরিজের আরও ছবি শীঘ্রই দেখতে পাবেন তার অনুরাগীরা। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/রেজা
