রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১১:৪৬
 
রাজধানীতে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এদের মধ্যে শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বালু বহনকারী একটি ট্রাককে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
 
শ্যামপুর থানার এএসআই আসমা আক্তার জানান, ভোর সাড়ে চারটার দিকে শ্যামপুরের সরকার ফিলিং স্টেশনের সামনের রাস্তায় বালুবহনকারী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে অপর একটি গাড়ি ট্রাকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তবে সেই গাড়িটির সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এতে ঘটনাস্থলেই জামশেদ (৫৫) ও সালাম (৫০) নামে দুই শ্রমিক নিহত হন। আহত অবস্থায় শাহআলম নামে এক শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এদিকে নয়াপল্টনে আজ সকাল সাড়ে আটটায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় জসিমউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।