চ্যানেল আইয়ের দর্শকপ্রিয় সাপ্তাহিক গানের অনুষ্ঠান ‘গানের উৎসব সরাসরি’। অনুষ্ঠানের এবারের পর্বে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফকির আলমগীর, বাংলার গান শারমীন ও আল আমীন।
মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন অনন্যা রুমা।
অনুষ্ঠানে দর্শকরা শুনতে পাবেন তিন শিল্পীর পছন্দের গানগুলো। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল ৩০ এপ্রিল বিকেল ২টা ৪৫ মিনিটে।
ইত্তেফাক/আনিসুর
