মহান’র ৩৪ বছরপূর্তি: অমিতাভের স্মৃতিচারণ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৫:৩১
 
১৯৮৩ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চনের জনপ্রিয় চলচ্চিত্র ‘মহান’। মজার বিষয় এই ছবিতে অমিতাভ বচ্চন প্রথমবারের মতো ত্রিপল রোল বা একাই তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন। এই তিনটি চরিত্রে তিনি দারুণ অভিনয় করে সেই প্রশংসা কুড়ান।
 
ছবিটি এরিমধ্যে মুক্তির ৩৪ বছর পার করেছে। আর তা স্মরণ করিয়ে দিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভের বিপরীতে অভিনয় করেছিলেন জিনাত আমান।
 
​সে সময় ছবিটি বেশ সাড়া ফেলে বলিউডে। ছবির ‘পেয়ার মে দিল কো মার দে গোলি’ গানটি ঘোরে সবার মুখে মুখে রটে যায়। অমিতাভ-জিনাত ছাড়াও এখানে আরো অভিনয় করেন ওয়াহিদা রেহমান, পারভিন ববি, শক্তি কাপুর, কাদের খান, উর্মিলা ভাটসহ অনেকে।
 
শনিবার জ্যেষ্ঠ অভিনেতা অমিতাভ তার টুইটার আইডিতে ‘মহান’র ছবি শেয়ার দিয়ে লিখেছেন, মহানের ৩৪ বছর, এখনো মানুষ দেখছে। তিনটি চরিত্রে অভিনয় করা আমার প্রথম সিনেমা।’
ইত্তেফাক/আনিসুর