ইনজুরির দরুণ ছিটকে গেলেন ইনিয়েস্তা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৭:১২
শনিবার এস্পানেয়লের বিপক্ষে কাতালান ডার্বিকে সামনে রেখে বার্সেলোনার অনুশীলনে ছিলেন না অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। পেশীর ইনজুরির কারনে শুক্রবারের অনুশীলনে ছিলেন ইনিয়েস্তা। শুধু তাই নয় ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারকে ছাড়াই শনিবার এস্পানেয়লের বিপক্ষে মাঠে নামতে হবে লুইস এনরিকের শিষ্যদের। 
 
ইনিয়েস্তার অনুপস্থিতিতে তরুণ মিডফিল্ডার কার্লেস আলেনা সিনিয়র দলের সাথে অনুশীলন করেছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত সপ্তাহে এল ক্ল্যাসিকোতে লিয়নেল মেসির শেষ মুহূর্তের গোলে নাটকীয় ভাবে ৩-২ গোলের জয় তুলে নিয়ে হেড-টু-হেড এ এগিয়ে এখনো লা লিগা টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সপ্তাহের শেষে টেবিলের তলানিতে থাকা ওসাসুনাকে ৭-১ গোলে বিধ্বস্ত বর্তমান চ্যাম্পিয়নরা বেশ ভালভাবেই নিজেদের শিরোপা দৌড়ে টিকিয়ে রেখেছে। ঐ ম্যাচেও ইনিয়েস্তা বদলী বেঞ্চে ছিলেন। বিরতির পরে মেসির স্থানে খেলতে নেমেছিলেন আলেনা। 
 
এদিকে মাদ্রিদ এক ম্যাচ কম খেলে নিজেদের সমানভাবে টেবিলের শীর্ষে টিকিয়ে রেখেছে। বার্সেলোনার বড় জয়ে দিনে মাদ্রিদও ডিপোর্তিভো লা করুনাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে।
 
ইত্তেফাক/রেজা