বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানের ওপর হস্তক্ষেপ করছেন।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
এ সময় জেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।
আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ।
মির্জা ফখরুল বলেন, সরকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানের ওপর হস্তক্ষেপ করছেন। আজকে বাংলার মানুষের কথা বলার অধিকার নেই। জঙ্গির কথা বলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিকার হতে হচ্ছে অনেকেই।
তাই এই সরকারের পরিবর্তনের কোন বিকল্প নেই। না হলে দেশের মানুষ তার কোন অধিকার ফিরে পাবে না।
ইত্তেফাক/ইউবি
