তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মই প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়বে। সেই লক্ষ্য নিয়ে সরকার আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। এজন্য আইসিটি বিভাগ তরুণ প্রজন্মকে প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার লালোর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজ উদ্দিন সরদারের সভাপতিত্বে মা সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, হাতিয়ানদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব উল আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম।
জুনাইদ আহমেদ পলক বলেন, একজন সচেতন মা পারেন তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানরা কখন কি করছে, কার সাথে মিশছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে তাদেরই। ছেলে-মেয়েদের ভাল ও মন্দের পার্থক্য সম্পর্কে ধারণা দিতে হবে।
ইত্তেফাক/ইউবি
