শিল্পকলায় রবি ও সোমবার ‘সুরগাঁও’

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১১:৩৫
 
আজ রবিবার ও আগামীকাল সোমবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে 'সুরগাঁও'। দীর্ঘ ১৭ বছর পর নির্দেশনায় ফিরেছেন খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা।
 
মাসুম রেজার রচনা ও নির্দেশনায় এবং দেশনাটকের ২২তম প্রযোজনায় নাটকটি নির্মাণ করা হয়েছে।
 
সুরগাওয়ে আনাল ফকির, আসমান, ছুহি, হাক্কা ব্যাপারি, বাঁশিবুড়ি, ওষ্ঠকালা, নীহাররঞ্জন, কাবিল, কুসি ও মুজাহেবদের বাস। গ্রামের পত্তনকারী আনাল ফকির ১৮০ বছর আগের এক রাতে হঠাৎ উধাও হন। বাশি বুড়ির হাতে দিয়ে যান এক মোহন বাঁশি।
 
বলে যান বাঁশির সুর দিয়ে মানুষের ভেতরের অসুরতাকে দূর করতে। সেই থেকেই বাঁশিবুড়ি থানা থেকে আসামি নিয়ে এসে বাঁশি বাজানো শেখায়। আর আসমান তার চার পুরুষের পরের বংশধর এবং ভবিষৎদ্রষ্টা। সে দেখে তার চাইর দাদা আনাল ফকির আবার গাঁয়ে ফিরছেন। একদিন সত্যিই হাজির হন আনাল ফকির। এরপর শুরু হয় অসুরের দ্বন্দ্ব।
 
পুরো নাটকজুড়েই ফুটে উঠেছে অতীত ও বর্তমান সমাজের নানান অসঙ্গতি। ধর্মযুদ্ধ, অবিচার, থেকে শুরু করে শাসকগোষ্ঠীর নানা অত্যাচারের দৃশ্য।
 
ইত্তেফাক/ আনিসুর