ওয়াশিংটনে দুয়ের্তেকে আমন্ত্রণ ট্রাম্পের

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৬:৫২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুয়ের্তেকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার টেলিফোনে উভয়ের মধ্যে বন্ধুত্ব ও আন্তরিকতাপূর্ণ আলোচনাকালে এ আমন্ত্রণ জানানো হয়। এ সময়ে উভয়ে উত্তর কোরিয়ার হুমকি সম্পর্কেও আলোচনা করেন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে। 
 
হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, ‘দু’নেতার মধ্যে অত্যন্ত আন্তরিক আলোচনা হয়েছে। উত্তর কোরিয়ার হুমকিসহ আশিয়ান দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়।’
 
বিবৃতিতে আরো বলা হয়, তাদের মধ্যে ফিলিপাইনের সরকার যে দেশটিতে মাদকের বিরুদ্ধে যে কঠোর লড়াই চালিয়ে যাচ্ছে সে ব্যাপারেও আলোচনা হয়। এই মাদকের কারণে বিশ্বের অনেক দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির