মস্কো সিরিয়া বিষয়ে ওয়াশিংটনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। শনিবার জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল-সাফাদির সঙ্গে এক বৈঠককালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একথা বলেন।
লাভরভ বলেন, ‘আমরা বহুবার জর্দানের বাদশাহ্ আব্দুল্লাহকে বলতে শুনেছি যে সিরিয়া সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘আমি আপনাকে নিশ্চিত করতে চাই আমরা সে জন্য প্রস্তুত রয়েছি এবং ওয়াশিংটনের কাছ থেকেও এমনটাই আশা করছি।’ রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য ‘সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধরত সকল পক্ষকে তাদের এই প্রচেষ্টায় অংশ নেয়া জরুরি।’ বাসস।
ইত্তেফাক/সাব্বির
