বিএনপিকে চাঙ্গা করতে জমিরউদ্দিন সরকারের গণসংযোগ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ২০:১১
ঝিমিয়ে পড়া বিএনপিকে চাঙ্গা করতে গণসংযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। 
 
তিনি গত দুদিন ধরে জেলার আটোয়ারী ও তেতুলিয়া উপজেলায় গণসংযোগ করেন। নির্বাচনে বিএনপির পরাজয়, দ্বন্দ-কোন্দলসহ নানা কারণে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। 
 
জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ মো. মোজাহার হোসেনের মৃত্যুর পর দলকে চাঙ্গা করতে এবং নেতাকর্মীদের নির্বাচনমুখী করতে তিনি গণসংযোগ শুরু করেছেন। জেলার আটোয়ারী ও তেতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে তিনি সমাবেশও করেন। রবিবার বিকেলে জেলা শহরে সমাবেশ করার কথা থাকলেও পঞ্চগড় ইউনিয়নের বাসিন্দা বাল্যবন্ধু হাফিজউদ্দিনের মৃত্যু হওয়ায় সমাবেশ বাতিল করেন। তিনি বাল্যবন্ধু হাফিজউদ্দিনের জানাজায় অংশ নেন। এ সময় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, এম এ মজিদ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান, শাহাদাত হোসেন রঞ্জু, মহসীন প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ফখরুল ইসলাম প্রমুখ তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/ইউবি