রাজধানীর দৃক গ্যালারিতে সুবিধাবঞ্চিত শিশুদের চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সমন্বয়ে পরিচালিত একটি সংগঠনের প্রচেষ্টা ও সহযোগিতায় এ প্রদর্শণীর আয়োজন করা হয়েছিল।
শনিবার দুপুর ১:০০ টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রদর্শণী শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমামুল হক, ড. মুন্তাসির মামুন (লেখক, গবেষক, অনুবাদক), প্রফেসর ড. ইউসুফ আলী মোল্লা ( সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন), এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান এম সাদেক, সৈয়দ আজিজুল বারি, সভাপতি রোটারী ক্লাব অব শাহাবাগ, জাতিসংঘ বাংলাদেশ এর বিদেশি অতিথিবৃন্দ এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন এর উপদেষ্টা মণ্ডলী ও অন্যান্য অতিথিবৃন্দ।
একদিনের প্রদর্শণীটি সবার জন্য উন্মুক্ত ছিল।
ইত্তেফাক/নূহু
