মালির জঙ্গলে ফরাসি সেনাদের জঙ্গি বিরোধী অভিযান

আপডেট : ০১ মে ২০১৭, ১৩:২৯
মালির জঙ্গলে জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে ফ্রান্সের সেনাবাহিনীর একটি স্পেশাল ফোর্স। ফ্রান্সের রাষ্ট্রীয় মাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 
 
এএফপির প্রতিবেদনে জানা গেছে, পশ্চিম আফ্রিকান দেশ মালির বারকিনা ফাসো সীমান্তের কাছের একটি জঙ্গলে ফরাসী সেনাদের এ অভিযানে ২০ জনেরও বেশি জঙ্গি নিহত কিংবা বন্দি হয়েছে। 
 
এছাড়া আঞ্চলিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান ও স্থল বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নেয়। জঙ্গিরা কোন গোষ্ঠী বা সংগঠনের সদস্য তা জানানো হয়নি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু